শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নতুন বাংলাদেশ বিনির্মাণে কর্মসূচি নিয়ে আসছে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৭:৩০

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে রাজপথে নেমে এসেছিলেন চলচ্চিত্র, সংগীতশিল্প, আলোকচিত্র, থিয়েটারসহ শোবিজের নানা অঙ্গনের কর্মীরা। প্রতিবাদ জানিয়েছিলেন হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার আর হয়রানি বন্ধ করার দাবিতে।

সেই গণ-অভ্যুত্থানের এক বছর পার হতে যাচ্ছে। কিন্তু দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ মনে করে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের দায়িত্ব এখনো শেষ হয়নি।

আর তাই গত এক বছরে পাওয়া-না পাওয়ার হিসাব মিলিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিল্প-সংস্কৃতিকে অন্যতম মৌলিক হাতিয়ার হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। যার মধ্যে থাকবে আগামী ২ আগস্ট দিনব্যাপী আয়োজনের ঘোষণা।
এমনটা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর অন্যতম আহ্বায়ক নির্মাতা আকরাম খান।

তিনি জানিয়েছেন, চব্বিশের জুলাই-আগস্টজুড়ে ঘটে যাওয়া উত্তাল গণ-অভ্যুত্থানে দৃশ্যমাধ্যম সমাজ পালন করেছে এক ঐতিহাসিক দায়িত্ব।

এক বছর পার হতে যাচ্ছে সেই জুলাই গণ-অভ্যুত্থানের। ৩৬ দিনের সেই ফ্যাসিবাদবিরোধী, বৈষম্যবিরোধী, ভয়হীন ও সাম্যের আন্দোলন থেকে আমরা যেমন পেয়েছি অনেক কিছু, তেমনি না পাওয়ার ঝুলিতেও জমেছে কিছু হতাশা, ক্ষোভ ও আশাভঙ্গের বেদনা।
বললেন, ‘এই এক বছরে আমরা কী অর্জন করেছি, কী পেয়েছি সেসব নিয়েই কথা বলব। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া আমাদের দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের সবাইকে একসঙ্গে নিয়ে মাসব্যাপী অনলাইন কর্মসূচি আয়োজন করছি।

’তাদের বিভিন্ন কর্মসূচি ও বিস্তারিত জানাতে আগামীকাল ১৩ জুলাই, রবিবার সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে রাজপথে নেমে এসেছিলেন অভিনেতা মামুনুর রশীদ, মোশাররফ করিম, ইরেশ যাকের, সিয়াম আহমেদ, আজমেরী হক বাঁধন, মোস্তফা মনওয়ার, সাবিলা নূর, রাফিয়াত রশীদ মিথিলা, নাজিয়া হক অর্ষা, শ্যামল মওলা, নির্মাতা নুরুল আলম আতিক, আকরাম খান, অমিতাভ রেজা চৌধুরী, মাতিয়া বানু শুকু, রেদওয়ান রনি, আশফাক নিপুণ, আদনান আল রাজিব, পিপলু আর খান, সৈয়দ আহমেদ শাওকি প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর