শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ভারতে আবারও জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ১৫:৪৮

রাজস্থানের চুরু জেলার ভানোরদা গ্রামে ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহত পাইলটদের নাম স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র সিং সিধু (৩১) এবং ফ্লাইট লেফটেন্যান্ট ঋষিরাজ সিং (২৩)। স্কোয়াড্রন লিডার সিধু হরিয়ানার রোহতকের বাসিন্দা ছিলেন, আর ফ্লাইট লেফটেন্যান্ট সিং ছিলেন রাজস্থানের পালি জেলার।

বুধবার (৯ জুলাই) দুপুরে প্রশিক্ষণ মিশনের সময় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশন ছিল এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ রাজস্থানের চুরু জেলার কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। উভয় পাইলটই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কোনো বেসামরিক সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং নিহতদের পরিবারের পাশে রয়েছি।’

প্রসঙ্গত, এটি চলতি বছরে তৃতীয় জাগুয়ার বিমান বিধ্বস্তের ঘটনা। এর আগে ৭ মার্চ হরিয়ানার পঞ্চকুলায় এবং ২ এপ্রিল গুজরাটের জামনগরের কাছে জাগুয়ার বিমান বিধ্বস্ত হয়।

ভারতীয় বিমানবাহিনী ১৯৭৯ সালে জাগুয়ার বিমান বহরে যুক্ত করে। ফ্রান্সের ব্রেগুয়েট ও যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারক্রাফট কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি এই যুদ্ধবিমান ভারত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের মাধ্যমে দেশে উৎপাদন করে আসছে। বর্তমানে ভারত প্রায় ১২০টি জাগুয়ার যুদ্ধবিমান ব্যবহার করছে, যা ছয়টি স্কোয়াড্রনে বিভক্ত।

তবে একাধিক দুর্ঘটনার পর জাগুয়ার বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পূর্ববর্তী দুর্ঘটনাগুলোর তদন্তে ইঞ্জিন বিকলের কথা উঠে এসেছে। একসময় ব্রিটেন, ফ্রান্স, নাইজেরিয়া ও ওমান এই বিমান ব্যবহার করলেও তারা অনেক আগেই এটি প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু ভারতে এখনও এই পুরনো মডেলের বিমানগুলো ব্যবহার করা হচ্ছে, কারণ তেজস এমকে-২, রাফাল ও অন্যান্য মাল্টি-রোল ফাইটার বিমানের সরবরাহে বিলম্ব হয়েছে।


×


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর