শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পুরুষের চেয়ে নারীরা বেশি হাসেন, কারণ কী?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৮:০৫

নারী নাকি পুরুষ, কারা বেশি হাসেন? এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন গবেষকরা। আর এতেই প্রকাশ্যে এসেছে এক চমকপ্রদ তথ্য। সমীক্ষাটি বলছে, হাসির দৌড়ে পুরুষদের থেকে কয়েক যোজন এগিয়ে নারীরা। তবে এই প্রতিযোগিতায় নারী-পুরুষ সকলকে পেছনে ফেলে দিয়েছে সদ্যোজাত শিশুরা।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, একটি শিশু দিনে গড়ে প্রায় ৪০০ বার হাসে। সেখানে একজন প্রাপ্তবয়স্ক নারী দিনে গড়ে ৬২ বার হাসেন। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই সংখ্যাটি অত্যন্ত কম। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ দিনে মাত্র ৮ বার হাসেন! অর্থাৎ, নারীদের চেয়ে পুরুষরা প্রায় সাত গুণ কম হাসেন।

হাসিতে কেন এই বিরাট পার্থক্য

গবেষকদের মতে, এর নেপথ্যে জৈবিক ও সামাজিক উভয় কারণই রয়েছে। নারীদের মুখের পেশি সঞ্চালনের ক্ষমতা পুরুষদের তুলনায় বেশি হয়। তাই তারা সহজে হাসতে পারেন। পাশাপাশি এর সঙ্গে যোগ হয় সামাজিক অনুশাসন।

ছোটবেলা থেকেই মেয়েদের আবেগ প্রকাশে বেশি স্বতঃস্ফূর্ত হতে শেখানো হয়। অন্যদিকে, পুরুষদের ওপর ভাবগাম্ভীর্য বজায় রাখার একটি সামাজিক চাপ থাকে।

শিশুদের অফুরন্ত হাসির উৎস অবশ্য একেবারেই ভিন্ন। পারিপার্শ্বিক ইতিবাচক উদ্দীপনার প্রতি তাদের স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াই হলো এই অনাবিল হাসির কারণ।

বিশেষজ্ঞদের মতে, হাসি কেবল মন ভালো রাখার টনিক নয়, এটি সামাজিক বন্ধন দৃঢ় করার অন্যতম চাবিকাঠিও।

হাসি মানসিক চাপ কমায় এবং অন্যের সঙ্গে সম্পর্ক সহজ করে তোলে। তাই লিঙ্গ বা বয়সের অঙ্ক না কষে, একচিলতে হাসিতেই শুরু হোক আপনার দিন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর