শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

প্রায় ১৩ কিলোমিটার দূরে ভেসে উঠল চবি শিক্ষার্থী আসিফের মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১২:৫৬

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া সংলগ্ন সমুদ্রতীরে মরদেহটি ভেসে ওঠে। নিখোঁজের স্থান হিমছড়ি সমুদ্র সৈকত থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে পাওয়া গেছে আসিফকে।

মৃত আসিফ আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বগুড়া জেলার বাসিন্দা।

এর আগে মঙ্গলবার (৮ জুলাই) ভোরে সমুদ্রস্নানে নামলে চবির তিন শিক্ষার্থী—আসিফ আহমেদ, অরিত্র হাসান ও সাদমান রহমান সাবাব নিখোঁজ হন। এর মধ্যে আজ দ্বিতীয় জনের মরদেহ উদ্ধার করা হলো।

এ বিষয়ে কালের কণ্ঠকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভির মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘গতকাল ঘটনার পরপরই আমাদের বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক কক্সবাজারে গেছেন। গত কয়েকদিন ধরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে, যার ফলে উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছে।

তবে উদ্ধারকারী দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো নিখোঁজ শিক্ষার্থী অরিত্র হাসানের খোঁজে উদ্ধার অভিযান চলছে।’

তিনি আরো বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার গতকাল থেকেই কক্সবাজারে অবস্থান করছেন। মরদেহ শনাক্ত হওয়ার পরপরই যথাযথ প্রক্রিয়ায় তা পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

’উল্লেখ্য, গতকাল হিমছড়ি সমুদ্র সৈকত থেকেই সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর