শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১২:৩৫

বগুড়ার দুপচাঁচিয়ায় দড়ি দিয়ে হাত-পা বেঁধে ও গলায় ফাঁস দিয়ে শ্বশুর ও পুত্রবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে এই জোড়া হত্যাকাণ্ড ঘটে।

আজ বুধবার (৯ জুলাই) ভোর হত্যার শিকারদের বাড়িতে এবং আশপাশে শত শত মানুষ ভিড় করছেন। স্বজন এবং পুলিশ হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে বলতে পারেনি।

নিহতরা হলেন- লক্ষ্মীমণ্ডপ গ্রামের মৃত পানা উল্লাহা প্রামাণিকের ছেলে অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক আফতাব হোসেন (৭০) এবং সৌদি আরব প্রবাসী শাহজাহানের স্ত্রী রিভা আক্তার (২৮)।

স্থানীয়রা জানান, অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক আফতাব হোসেন দুই ছেলে এবং দুই মেয়ে। দুই ছেলের মধ্যে বড় শাহজাহান, তিনি বেশ কয়েক বছর আগে সৌদি আরব চলে যান। তার স্ত্রী রিভা এক ছেলে নীরব এবং কন্যা মালিহাকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। আফতাব হোসেনের ছোট ছেলে ঢাকায় বসবাস করেন।

প্রতিদিনের মতো আফতাব হোসেন গতকাল মঙ্গলবার রাতে বাড়িতে তার ঘরে এবং পুত্রবধূ তার ৫ বছর বয়সী মেয়ে মালিহাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। আজ বুধবার সকালে মালিহা তার পাশে হাত বাঁধা এবং গলায় ফাঁস অবস্থায় তার মাকে পড়ে থাকতে দেখে পাশের বাড়ির লোকজনকে খবর দেন। পরে এলাকাবাসী এসে ঘরের বাইরে রিভার শ্বশুর আফতাব হোসেনকেও হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখেন।

দুজনকে মৃত দেখার পর তারা পুলিশকে খবর দেন। গৃহবধূ রিভার ঘরের আসবাবপত্রগুলো তছনছ করা দেখতে পান প্রতিবেশিরা।’

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে সেটির তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর