শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নিলুফার চৌধুরী মনি

দেশের প্রতিটি জায়গায় চরম অস্থিরতা চলছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১২:২১

দেশের প্রতিটা সেক্টরে চরম অস্থিরতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি। তিনি বলেছেন, অর্থনীতি, সমাজনীতি ও রাজনীতি— কোনো জায়গায় স্থিরতা নেই। প্রত্যেকটা জায়গায় অস্থিরতা চরম পর্যায়ে চলছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ কথা বলেন।

এ সময় জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন, জাতীয় পার্টিতে চরম অস্থিরতা বিরাজ করছে। আমার কেন জানি মনে হয়, সরকারের একটা ইন্ধন আছে। সরকারের ইন্ধন এ জন্য আছে, যে কারণে আওয়ামী লীগের এত এত ভরাডুবি, এত জঘন্য অবস্থা, পালিয়ে যেতে হলো। অথচ জাতীয় পার্টি দিব্যি আছে, বহাল তবিয়তে আছে।

এটা জাতীয় পার্টির জন্য সাপে বর।

তিনি বলেন, জাতীয় পার্টি আন্দোলন করছে। নিজেদের মধ্যে কোন্দল করছে। তারা আবার কমিটি ভাঙছে। কমিটি করছে। এখানে সরকারের কোনো রকম তাকানো নেই। সরকার যদি ভালোও চায় এই দলটার তবুও তাকাতে পারতো। একটা আইনের জায়গায় এলে দলটা কিন্তু অটোমেটিক সোজা হয়ে যেত। হ্যাঁ।

কিছু শাস্তি হতো।

নিলুফার চৌধুরী বলেন, দল যত মজবুত থাকবে, গণতন্ত্র তত মজবুত হবে। বিএনপি ও আওয়ামী লীগ জনপ্রিয়তার ক্ষেত্রে কাছাকাছি। জাতীয় পার্টি অনেক নিচে ছিল। সেটাতে আরো তলানিতে গিয়েছে। জামায়াতে ইসলামী একটা লেভেলে গিয়েই দাঁড়িয়েছিল। সেটা কিন্তু ওই পর্যায়ে আছে। আমরা কী চাই? এখন যদি ইলেকশন হয়, বিএনপি প্রচণ্ড শক্তিশালী হিসেবে ভোটে পাস করবে। সেই পাস করলে কী হবে? বিএনপির একটা সুন্দর ছায়া সরকার থাকবে না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর