শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রুমিন ফারহানা

নির্বাচন পিছিয়ে দিতেই মব প্রশ্রয় দিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ১৪:২৯

নির্বাচন পিছিয়ে দিতেই অন্তর্বর্তী সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, মব যারা তৈরি করছেন বা মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, তারা সরকারের প্রশ্রয় পাচ্ছেন। নির্বাচন যত দূর সম্ভব পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এটা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টক শো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সংশ্লিষ্ট কারো স্থাপনায় হামলা ও মাজার ভাঙার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব দেখতে দেখতে আমরা এমন একসময়ে আসলাম, যখন প্রধান উপদেষ্টা নিজেই বললেন— ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন এবং তারা চাইলে যেকোনো দিনই তিনি চলে যাবেন। এর মাধ্যমে এই মবকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন। তিনি সরাসরি না বললেও তার কাজকর্ম ও আচার-আচরণের মাধ্যমে তা বুঝিয়ে দিলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ৩২ নাম্বার ভাঙা কিংবা এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

তিনি বলেন, ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে, একটি বার্তা আছে। ‘এই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন করা যায় না’ বক্তব্যের মাধ্যমে এই বার্তাই জামায়াতের আমির দিলেন।

তিনি আরো বলেন, বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যত দূর সম্ভব পিছিয়ে দেওয়া যায়। তিনি বলেন, এ ধরনের অস্থিতিশীলতা আর মবতন্ত্র যদি চলতে থাকে, তবে আমি কী করে গ্যারান্টি দেব যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিকমতো গিয়ে পড়বে।

বিএনপির সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, বিএনপি ছাড়া যত ক্রিয়াশীল রাজনৈতিক দল মাঠে আছে, তাদের জন্য নির্বাচন যত দেরি হয় ততই ভালো। তাই খুবই ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে এ রকম একটা অবস্থা তৈরি করা হচ্ছে শুধু নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর