শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইরাকে গুহায় অনুসন্ধানের সময় ৮ তুর্কি সেনার মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ১৩:১৫

উত্তর ইরাকের একটি গুহায় অভিযান চালাতে গিয়ে মিথেন গ্যাসের সংস্পর্শে এসে আটজন তুর্কি সেনার মৃত্যু হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গ্যাসের সংস্পর্শে আসায় আরো ১১ জন সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবার এ ঘটনা ঘটে।

সেনারা নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে এক সামরিক অভিযানে নিহত এক তুর্কি সেনার দেহাবশেষ খুঁজছিলেন।

এদিকে, তুরস্কের প্রো-কুর্দিশ ডেমোক্রেটিক ইকুয়ালিটি পার্টি (ডিইএম) সোমবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে। আলোচনায় পিকেকে-এর নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে।

ডিইএম পার্টি জানিয়েছে, রবিবার তারা কারাগারে বন্দি পিকেকে নেতা আবদুল্লাহ ওজালানের সঙ্গে দেখা করেছে।

এক বিবৃতিতে দলটি বলেছে, ‘ওজালান আমাদের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন এবং এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।’

উল্লেখ্য, দীর্ঘ চার দশক ধরে তুরস্কের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে জড়িত থাকা পিকেকে গত মে মাসে তাদের সশস্ত্র সংগ্রাম বন্ধের সিদ্ধান্ত নেয়। দলটি শিগগিরই অস্ত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে বলে সূত্র জানিয়েছে। এরদোয়ান সোমবার ডিইএম নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

বৈঠকে পিকেকে-এর নিরস্ত্রীকরণ ও শান্তি আলোচনার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা হবে।উল্লেখ্য, ১৯৮৪ সালে স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে পিকেকে-এর সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। এই দীর্ঘ সংঘর্ষে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং দেশটির অর্থনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলেছে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর