শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

তিশা

দুইটা বিয়ে করেছি, তিন নাম্বারের প্রস্তুতি চলছে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৮:১৮

তানজিন তিশা আর বিতর্ক যেন সমার্থক শব্দ। অভিনয়ের বাইরের বিষয়ে নিয়মিত শিরোনাম হন অভিনেত্রী। বিনোদন অঙ্গনের তারকাদের সঙ্গেও তাঁর প্রেমের সম্পর্কের কারণে একাধিক খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী।

এর বাইরে গোপনে বিয়ে করেছেন—এমন খবরও শুনেছেন তিশা।

তা–ও আবার একটি নয়, দুটি। এমনকি তাঁর একটি সন্তানও রয়েছে। ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে বিয়ে ও সন্তান প্রসঙ্গে কথা বললেন তানজিন তিশা।
কিছুদিন আগে টেক্সাসে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন তিশা।

এরই ফাঁকে জায়েদ খানের ওই অনুষ্ঠানের অতিথি হন তিনি। বছরখানেকের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকা চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় সেই অনুষ্ঠানে বিয়ে ও সন্তান প্রসঙ্গে কথা বলেন তিনি।

উপস্থাপকের প্রশ্ন ছিল এমন একটি গুজব যা তুমি শুনেছ, উত্তরে তানজিন তিশা বললেন, ‘আমার নাকি দুটি বিয়ে হয়েছে। তিন নম্বর বিয়ের প্রস্তুতি চলছে।

আমার একটা বাচ্চা আছে, যা দাদির কাছে আছে। ইনশা আল্লাহ আমি বিয়ে করব। তবে এমনটা শুনে আমি ও আমার পরিবারের সবাই হেসেছি।’

তবে আরেক প্রশ্নের জবাবে তানজিন তিশা জানালেন, তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের জন্য তাঁর পাঁচ বছর সময় লাগবে।

পাঁছ বছর পর নিজেকে কোথায় দেখতে চান—এই প্রশ্নে তিশা বলেন, ‘ডেফিনিটলি আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হব। আমি জানি, সহজে কোনো নারী শিল্পী এই ধরনের কথা বলে না। আমি বলি কারণ, মানুষের পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনও থাকে। এটাকে আমরা এড়িয়ে চলতে পারব না। আজ অথবা আগামীকাল আমাকে বিয়ে করতে হবে। সবাই তো করছে। সবারই একটা ভবিষ্যৎ আছে। সেই জায়গা থেকে যদি আমার ভবিষ্যতের কথা ভাবি, তাইলে বিয়ের ব্যাপারটাই মাথায় আসে।’

এদিকে ঘোরাঘুরি শেষে দেশে ফিরেছেন তানজিন তিশা। শুরু করেছেন নতুন কাজও। এরই মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করেছেন ভিকি জাহেদ পরিচালিত সেই নাটকের। ‘খোয়াবনামা’ নামের সেই নাটকে তিশার সহশিল্পী তৌসিফ মাহবুব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর