শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

উখিয়ায় চার বছরের কন্যাশিশুকে হত্যা করেছেন পাষণ্ড বাবা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৬:৫৮

উখিয়ায় কানিজ ফাতেমা জ্যোতি নামে চার বছরের কন্যাশিশুকে হত্যা করেছেন তার পাষণ্ড বাবা। পরে খুনি পিতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার রাত ৯টায় জালিয়াপালং মনখালী এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরিফ হোসেন বলেন, আমান উল্লাহ একজন মাদকাসক্ত। এ কারণে স্ত্রীর সঙ্গে প্রায় সময় ঝগড়া লাগত। ঘটনাটি জানাজানি হলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ঘাতক আমান উল্লাহ। স্থানীয়রা ঘরে ঢুকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন পিতা। খুনের সময় তিনি মাদক সেবন করছিলেন। নিহত শিশুর মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর রবিবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর