শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ফার্মেসির আড়ালে মাদকের কারবার, ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৬:৪৭

ফার্মেসির আড়ালে নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল বিক্রির অভিযোগে রাজশাহীর তানোরে পিতা-পুত্রসহ সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন, পাঁচটি সিমকার্ড এবং ৪১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—তানোর উপজেলার মাসিন্দা গ্রামের ময়েজ উদ্দিন (৭৩), তাঁর ছেলে মো. খোকন (৩৫), একই গ্রামের হাফিজুর (৩৫), রাইতান বড়শো গ্রামের ইসমাইল হোসেন (২৬) ও মো. ছারু খান (২৯)।

রবিবার ৬ জুলাই দুপুরে রাজশাহী র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় তানোর উপজেলার কালিগঞ্জ বাজারে ময়েজ উদ্দিনের ফার্মেসিতে (ওষুধের দোকান) অভিযান চালানো হয়। অভিযানে ফার্মেসি থেকে মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর