শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ভাঙ্গায় স্ত্রীর সামনে ট্রেনে কাটা পড়ে স্বামীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৭:৫৯

ফরিদপুরের ভাঙ্গায় স্ত্রীর চোখের সামনে ট্রেনে কাটা পড়ে সলেমান কাজী (৭০) নামক এক বৃদ্ধ মারা গেছেন। তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নলিয়া গ্রামের মৃত রহমান কাজীর ছেলে।

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের মাদ্রাসা মাঠ সংলগ্ন রেল সড়কে ঘটনাটি ঘটে।

আলগী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ও বালিয়াচরা গ্রামের বাসিন্দা বাকলেচ হরকরা বলেন, ‘সলেমান কাজী কানে কম শুনতেন।

শনিবার (৫ জুলাই) সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে ফরিদপুরের সালথা উপজেলায় মেয়ে বাড়ি রওনা হয়েছিলেন। বাড়ি থেকে বের হয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। স্ত্রী তার থেকে কিছুটা পিছনে ছিলেন। এরমধ্যে পেছন দিক রেল আসে।

কানে কম শোনায় ট্রেন আসা খেয়াল করেননি। ঘটনাস্থলেই স্ত্রীর সামনে ট্রেনে কাটা পড়ে মারা যান’
ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার সাকিব আকন্দ বলেন, শনিবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে ভাঙ্গার বালিয়াচরা গ্রামে সলেমান কাজী নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর