শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মব সৃষ্টি করে চালানো হয় লুটপাট, তল্লাশির নাটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৭:২০

রাজশাহী ভদ্রায় একটি ভবনের ফ্ল্যাটে নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সন্ধানের নামে মব সৃষ্টি করে দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আজ শনিবার সকাল ১১টায় নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেই ফ্ল্যাট মালিকের স্ত্রী হাবিবা আক্তার মুক্তা।

তিনি বলেন, ‘ভদ্রা পারিজাত আবাসিক এলাকার ২ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির লিফটের ৫-এর ৬ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা। গত ৩ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে আমার একমাত্র মেয়ের জামাইয়ের ভাই মাহমুদ হাসান সিসিল একদল সন্ত্রাসী এনে আমার ফ্ল্যাটের সামনে মব সৃষ্টি করে বাড়িতে থাকা দুই লাখ টাকা এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যান এবং আমাকে নির্যাতন করেন, যা ডাকাতির শামিল।

এ সময় আমি বাসায় একা ছিলাম। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সিসিল বিকেল আনুমানিক ৪টার দিকে পুলিশ ও স্থানীয় কিছু মানুষ নিয়ে এসে আবারো আমার বাড়িতে উপস্থিত হয়ে তল্লাশির নাটক সাজান। যার পুরো সিসি ক্যামেরা ফুটেজ পুলিশসহ আমাদের কাছে রয়েছে। এ ঘটনায় আমি বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি মামলা লিপিবদ্ধ করেছি।

সেই সঙ্গে পুলিশকে সব তথ্য প্রদান করা হয়েছে।’
হাবিবা আক্তার মুক্তা বলেন, ‘মব সৃষ্টিকারী সিসিলের এসবের পেছনে রয়েছে তার ভাই ও আমার মেয়ে জামাই সিজারের পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করা। আমার জামাই মেহেদী হাসান সিজারের বাবা রাজশাহীর একজন পরিচিত ঠিকাদার ছিলেন। তিনি ২০২১ সালে মারা যান।

এরপর তার রেখে যাওয়া বহু মূল্যবান সম্পত্তি নিজে ভোগদখলের জন্য আমার জামাইকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন এই সিসিল।

তারই ধারাবাহিকতায় গত ২৯ জুন আমার জামাইয়ের বাড়িতে সিসিল সন্ত্রাসী নিয়ে গিয়ে হামলা চালান। কোনোক্রমে তিনি লুকিয়ে থেকে রক্ষা পান। আমার স্বামী ও আমি যেহেতু সিজারের শ্বশুর ও শাশুড়ি। সে কারণে আমাদের জিম্মি করে সিজারকে তার কথামতো পরিচালনা করতে পরিকল্পিতভাবে এ হামলা চালান সিসিল।

এর পেছনে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্য নিয়ে এই হামলা করা হয়। সিসিল নিজে আওয়ামী লীগের রাজনীতি ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সম্পৃক্ত।’

মুক্তা আরো বলেন, ‘আমার স্বামী এবং আমার মেয়ে জামাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। তবে সিসিল তার ভাই সিজারকে তার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে পুরো সম্পত্তি নিজে আত্মসাতের জন্য এই মব সৃষ্টি করে আমাদেরকে জিম্মি করার পাশাপাশি বাড়িতে ডাকাতি ও আমার মেয়ে জামাই সিজারকে হত্যার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করেন।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর