শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সুশান্তের মতো কার্তিককে বলিউড থেকে সরানোর চেষ্টা চলছে, দাবি গায়কের

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৭:১৪

অল্প সময়ের ক্যারিয়ারে দারুণ প্রশংসা কুড়ানো সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এখনো অনেকেই মেনে নিতে পারছেন না। এবার নাকি প্রয়াত এ অভিনেতার মতো বলিউডের আরেক অভিনেতা কার্তিক আরিয়ানকে সরানোর ষড়যন্ত্র চলছে। এমনটাই দাবি করেছেন গায়ক ও সংগীত পরিচালক অমল মালিক।

সম্প্রতি এক গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এই গায়ক বলেন, কার্তিককে বলিউড থেকে সরিয়ে দেওয়ার জন্য ইতোমধ্যে উঠেপড়ে লেগেছেন বলিউডের প্রভাবশালী অভিনেতা-প্রযোজকরা।

অমল মালিক বলেন, ‘এ জগতের আসল রূপ মানুষের কাছে এখন অনেকটাই পরিষ্কার। এ জগৎ এতই অন্ধকার যে, একজন মানুষের জীবনটাই থাকল না। সুশান্ত সিং রাজপুত এ অন্ধকার জগৎটাকে সামাল দিয়ে উঠতে পারেননি। কেউ কেউ বলেন—তিনি আত্মঘাতী হয়েছেন, আবার কেউ কেউ বলেন—তাকে খুন করা হয়েছে।

যেটাই হোক— মানুষটা তো চলে গেলেন।
‘এই ছেলেটাকে ধ্বংস করে দিতে হবে’— সুশান্তের ক্ষেত্রে এমনই ষড়যন্ত্র করেছিলেন বড় বড় প্রযোজকরা।

সুশান্তের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই জগতের জন্যই ওর মন ও আত্মায় প্রভাব পড়েছিল। কিছু লোকজন ওর মনোবল ভেঙে দিয়েছিল নিশ্চয়ই।

এ ঘটনা প্রকাশ্যে আসার পর বলিউডের ওপর থেকে সাধারণ মানুষের আবেগ অনেকটাই চলে গেছে।
এরপর কার্তিকের সম্পর্কে অমল বলেন, ‘সুশান্তের মতো কার্তিকও বাইরে থেকে এসে নিজের জায়গা তৈরি করেছেন। বহু সফল সিনেমা রয়েছে ওর। তাই ওকেও তাড়ানোর ষড়যন্ত্র করছে অনেকে। সবই ক্ষমতার লড়াই।

বড় বড় প্রযোজক-অভিনেতারাই এসব করে।’

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের মরদেহ। পুলিশ জানায়, তিনি আত্মঘাতী হয়েছেন। শোনা যায়, মৃত্যুর আগে পর পর কাজ হারিয়েছিলেন তিনি। এমনকি বিভিন্ন জায়গায় তাকে বয়কট করা হয়েছিল।„ 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর