শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভোর থেকে ইসরায়েলি হামলায় ৭৩ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৪:৫৮

ইসরায়েলি হামলায় আজ বৃহস্পতিবার ভোর থেকে গাজায় অন্তত ৭৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৩ জন ছিলেন সাহায্যের সন্ধানে আসা সাধারণ মানুষ। মাঠপর্যায়ের চিকিৎসা সূত্রগুলোর বরাত দিয়ে এই খবর জানিয়েছি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়, গাজার দক্ষিণ শহর খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হন। নিহতদের মধ্যে দম্পতি ও তাদের চার সন্তান ছিলেন।

এছাড়া গাজা শহরের পশ্চিমে অবস্থিত বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র মুস্তাফা হাফেজ স্কুলে হামলায় ১১ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, গাজা শহরের পশ্চিমে নাবুলসি রাউন্ডঅ্যাবাউটের কাছে সাহায্য নিতে আসা লোকদের ওপর হামলায় অন্তত ৬ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। এছাড়া গাজার উত্তরের শহর বেইত লাহিয়ায় আরেকটি ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন।

গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হাতে ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, বিতর্কিত ইসরায়েলি ও মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ কেন্দ্রগুলোতে বিনা উস্কানিতে গুলিবর্ষণের ঘটনা ঘটছে। এর মাধ্যমে প্রতিনিয়ত শত শত নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর