শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রোগীদের বিনামূল্যে সেবা দিলেন একই পরিবারের ৬ চিকিৎসক

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৩, ১৮:১৫

শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের উদ্যোগে নড়াইলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আর এতে একই পরিবারের ছয় চিকিৎসক শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন।

শুক্রবার (২৮ জুলাই) দিনব্যাপী নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে ওই চিকিৎসকদের বাড়িতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ওই পরিবারের ৬ চিকিৎসক হলেন - গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাওফিকা হুসাইন তুলি, সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতিক প্রিন্স, দন্ত ও মুখমণ্ডল বিশেষজ্ঞ ডাক্তার শরীফ শামীম আতিক, ডাক্তার শরীফ জায়েদ আতিক, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ জান্নাতুন প্রিয়াংকা ও ডাক্তার ফারিহা জেবীন হৃদি।

এদিকে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে খুশি বিভিন্ন এলাকা থেকে আগত সেবাগ্রহণকারী রোগীরা।

কালিয়া উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা ইজিবাইক চালক কামাল হোসেন বলেন, এ পরিবারের ডাক্তাররা আমাদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। এলাকায় ডাক্তার তো কতোজন আছে, কিন্তু এরকম মন কয়জনের হয়? আল্লাহ যেন তাদের পরিবারকে সহি-সালামতে রাখেন।

ষাটোর্ধ্ব জমিরন নেছা বলেন, ঢাকা থেকে ডাক্তার আসবে শুনে বউমার সাথে এখানে এসেছি। আমার সমস্যার জন্য ওষুধ লিখে দেওয়ার পাশাপাশি এক সপ্তাহর ওষুধও সঙ্গে দিয়েছেন তারা। তাদের জন্য আমার দোয়া থাকলো।

এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিয়নে একাধিক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসব ক্যাম্পে চিকিৎসার পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর