শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কঙ্গনার নগ্ন ছবি চাইতেন হৃতিক, পাঠাতেন নিজের ছবিও

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৪:১৮

বলিউডের অন্যতম আলোচিত ও বিতর্কিত দ্বন্দ্বগুলোর একটি হলো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের সম্পর্ক ঘিরে তৈরি হওয়া দ্বন্দ্ব। এই সম্পর্ক, তিক্ততা এবং পরবর্তীকালে প্রকাশ্যে আসা কিছু বিস্ফোরক অভিযোগ বছরের পর বছর ধরেই মিডিয়া ও ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। যা প্রায় সময়ই উঠে আসে শিরোনামে।

ঘটনার শুরু হয়েছিল ২০১৩ সালে, ‘কৃষ ৩’ সিনেমার সময়।

ধারণা করা হয়, সেই সময় থেকেই হৃতিক ও কঙ্গনার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। যদিও তারা কেউই তখন সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু ২০১৬ সালে কঙ্গনার একটি সাক্ষাৎকারেই শুরু হয় ঝড়। সেখানে তিনি ‘এক্স’ শব্দটি ব্যবহার করে বলেন, ‘একজন সাবেক প্রেমিক অহেতুক আমার পেছনে লেগে আছেন।

’যদিও তিনি সরাসরি নাম বলেননি, তবে নাম না নিয়ে বলায় মিডিয়া ও ভক্তরা ধরে নেন তিনি হৃতিককেই ইঙ্গিত করেছেন।

এরপর হৃতিক রোশন একটি লিগ্যাল নোটিশ পাঠান কঙ্গনাকে, যাতে তিনি কঙ্গনার দাবিকে ‘মিথ্যা ও মানহানিকর’ বলে উল্লেখ করেন। পাল্টা কঙ্গনাও হৃতিককে আইনি নোটিশ পাঠান। এতে উঠে আসে ইমেইল বিনিময়ের প্রসঙ্গ, যেখানে কঙ্গনার দাবি অনুযায়ী হৃতিক তার কাছ থেকে নগ্ন ছবি চেয়েছিলেন।

কঙ্গনার আইনজীবী জানান, কঙ্গনা ও হৃতিকের মধ্যে দীর্ঘদিন ধরে ইমেইলে যোগাযোগ ছিল, যার মধ্যে কিছু ইমেইলে কঙ্গনার ব্যক্তিগত ছবি চাওয়ার ইঙ্গিত পাওয়া যায়। তবে হৃতিক তার পক্ষ থেকে দাবি করেন, কঙ্গনা ভুলভাবে কোনো ‘ইমপোস্টার’-এর সঙ্গে কথা বলছিলেন এবং সেই ইমেইল আইডিটি তার ছিল না। তিনি এমনকি সাইবার সেলে অভিযোগও করেন, যা নিয়ে তদন্ত হয়।

এই পুরো প্রক্রিয়া চলাকালে কঙ্গনা বেশ কয়েকবার প্রকাশ্যে এসে হৃতিককে তীব্র ভাষায় আক্রমণ করেন। একাধিক টিভি সাক্ষাৎকারে হৃতিককে ‘কাপুরুষ’ ও ‘মিথ্যাবাদী’ বলেও আখ্যা দেন।

সেই সঙ্গে হৃতিকের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন তিনি। অভিনেত্রী তখন প্রকাশ্যেই জানিয়ে ছিলেন, তাঁর ইমেইলে হৃতিক নিয়মিত নগ্ন ছবি পাঠাতেন। শুধু তাই নয়, হৃতিক নাকি অভিনেত্রীর কাছে নগ্ন ছবি চাইতেন।

তবে কঙ্গনার এসব অভিযোগের প্রেক্ষিতে বরাবরই চুপ থেকেছেন হৃতিক রোশন। আইনি লড়াই ছাড়া কখনো প্রকাশ্যে কিংবা সোশ্যাল মিডিয়ায় কঙ্গনাকে নিয়ে কথা বলতে দেখা যায়নি এ সুপারস্টারকে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর