শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলে ১১ জনের মৃত্যু, এখনো নিখোঁজ ৩৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৩:৩০

বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলে ১১ জনের মৃত্যু, এখনো নিখোঁজ ৩৪ বৃহস্পতিবার ৩ জুলাই তৃতীয় দিনের মতো ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলায় উদ্ধারকারীরা অনুসন্ধান অভিযান পুনরায় শুরু করেছেন। মেঘভাঙা ভারি বৃষ্টির কারণে ব্যাপক ভূমিধস এবং আকস্মিক বন্যার পরে রাজ্যটিতে ৩৪ জন নিখোঁজ রয়েছেন।

ভারতীয় আবহাওয়া বিভাগ শুক্রবার পর্যন্ত কাংড়া, মান্ডি, হামিরপুর, সিমলা, সিরমৌর এবং সোলান জেলায় মাঝারি ধরনের আকস্মিক বন্যার ঝুঁকির পূর্বাভাস দিয়েছে। মঙ্গলবার মুষলধারে বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দেয় হিমাচলে।

১৪টি সেতু, ১৪৮টি বাড়ি এবং দুটি দোকান ভেসে যায়। ফলে ১১ জনের মৃত্যু হয়, যার বেশির ভাগই মান্ডি জেলায়। ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে চলা দুর্যোগের পর নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কমতে থাকে। তাই মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। হিমাচলের জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে, পাঁচটি ত্রাণশিবিরে মোট ১৫৭ জনকে রাখা হয়েছে।

বুধবার হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু মান্ডির ধরমপুরের লাউঙ্গানি পঞ্চায়েতের অন্তর্গত সায়াথি গ্রাম পরিদর্শন করেন। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেন, তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পর্যালোচনা করেন।

জেলা প্রশাসন প্রতিটি পরিবারকে ১.৭০ লাখ রুপি আর্থিক সহায়তা, রেশন, ত্রিপল এবং অন্যান্য ত্রাণসামগ্রী প্রদান করেছে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর