শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

উপদেষ্টা আসিফের পোশাক নিয়ে যা বললেন পিনাকী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১২:৩১

অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ছবিযুক্ত এক পোস্ট নিয়ে বলেছেন, একটা ফ্যাশন টিপস। এই ছবিতে দেখা যাচ্ছে, একজন তরুণ অফ-হোয়াইট ব্লেজার, টি-শার্ট ও ট্রাউজার পরেছেন এবং তার সঙ্গে পরেছেন স্পোর্টি হোয়াইট স্নিকার।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।

আসিফপিনাকী ভট্টাচার্য ওই পোস্টে উল্লেখ করেন, ‘এই স্টাইলটা কেমন, এই স্টাইল কেন কাজ করে, আর কারাই বা এটা ব্যবহার করে? বা এই পোশাকের সঙ্গে স্নিকার কি মানানসই? হ্যাঁ, এটা খুবই মানানসই।

কারণ কী? কারণ হচ্ছে, এটাকে বলে, টোন-অন-টোন লুক। মানে হচ্ছে, পোশাকের সব রঙ হালকা-সাদা বা ক্রিমশেড, আর তার সঙ্গে মিল রেখে হোয়াইট স্নিকার দারুণভাবে ম্যাচ করেছে। পাশাপাশি এটাকে বলে ফর্মাল-ক্যাজুয়াল মিক্স। মানে ধরেন, ব্লেজার-ট্রাউজার তো সাধারণত ফর্মাল, কিন্তু স্নিকার পরলে তা হয়ে যায় স্মার্ট-ক্যাজুয়াল।

এই স্টাইলটা অফিসিয়াল মিটিং, মিডিয়া অ্যাপিয়ারেন্স বা তরুণ উদ্যোক্তাদের স্টাইল হিসেবে এখন খুব জনপ্রিয়।’

তিনি আরো লিখেন, ‘‘এখন প্রশ্ন করতে পারেন, কেন এটা একটা স্টাইল ট্রেন্ড হিসেবে বিবেচিত হয়? কারণ, স্নিকার মানেই কমফোর্ট। কিন্তু যদি সেটি পরিপাটি পোশাকের সঙ্গে কনট্রাস্ট করে, তাহলে সেটা হয়ে ওঠে স্টেটমেন্ট। আগে ফর্মাল মানে ছিল অক্সফোর্ড সু।

এখনকার প্রজন্ম সেই বাধা ভেঙে নতুন ফ্যাশন তৈরি করছে। তার ওপর এই লুক ক্যামেরা ফ্রেন্ডলি, সোশ্যাল মিডিয়ায় দারুণ দৃষ্টি কাড়ে। এই স্টাইল হয়ে উঠছে ‘নিউ এজ এক্সিকিউটিভ’ বা ‘ইয়ং চেঞ্জমেকার’ লুক তৈরি করে।’’

সবশেষে তিনি লিখেন, ‘আপনি যদি আধুনিক, আত্মবিশ্বাসী ও কিছুটা ক্রিয়েটিভ ইমপ্রেশন দিতে চান- তবে ব্লেজার ও স্নিকার কম্বো নিঃসন্দেহে পরার মতো স্টাইল। কমেন্ট বক্সে কিছু ছবি দিলাম।

সবাই বিখ্যাত এবং ফ্যাশন সচেতন মানুষ। সবার পায়ের জুতা লক্ষ্য করেন। এই তরুণ আগামীতে রাষ্ট্রনায়ক হইয়া উঠতে পারে। এলাহী ভরসা।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর