শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বাংলাদেশে আসছেন ইতালির প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১৩:২১

আগামী ৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঢাকায় আসার কথা রয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংক্ষিপ্ত সফরে তিনি ঢাকায় আসতে পারেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এই সফর হবে তাঁর প্রথম বাংলাদেশ সফর।

পাশাপাশি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইউরোপীয় কোনো দেশের সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর।

সূত্র আরো জানায়, গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকায় রাষ্ট্রীয় সফরে আসার সময় প্রধানমন্ত্রী মেলোনির আগমনের বিষয়টি প্রথম আলোচনায় আসে। তাঁর সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের বৈঠকে এই সফরের সম্ভাব্যতা ও যৌথ প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। কূটনৈতিক পর্যায়ে উভয় পক্ষের যোগাযোগের পর এটি চূড়ান্ত রূপ নেয়।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর