শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

টেকনাফে ৯০ হাজার ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১২:৫৬

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দু’টি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে তিনজনকে আটক করেছে বিজিবি।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩০ জুন) গভীর রাতে ২ বিজিবির অধিনায়ক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন—মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। তাৎক্ষণিকভাবে নাফ নদী, তীরবর্তী এলাকা ও মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতে বিশেষ টহল জোরদার করা হয়।

পরে মঙ্গলবার (১ জুলাই) ভোরে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকায় এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় দুজনকে।

আটক ব্যক্তিরা হলেন—মিনারা বেগম (৩৫) এবং মো. কেফায়েত উল্লাহ (১৯)। উভয়ের বাড়ি সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকায়।

একইদিন টেকনাফের খুরেরমুখ এলাকায় আরেকটি অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি। ওই ঘটনায় জমিলা বেগম (৫০) নামের এক নারীকে আটক করা হয়। তার বাড়ির মুরগির খামারে এসব গাঁজা লুকিয়ে রাখা হয়েছিল।

আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘মাদক ও চোরাচালান দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর