শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দোহারে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১২:২৮

ঢাকার দোহারে হারুন মাস্টার নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হারুন মাস্টার দোহারের নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। এ ছাড়া দোহার উপজেলার ঐতিহ্যবাহী বারহা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে তারা গুলির শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থল বাহ্রা স্কুলের কাছে হারুনুর রশিদের রক্তাক্ত দেহ পড়ে আছে। তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হারুনুর রশিদের ভাতিজা মো. শাহিন বলেন, প্রতিদিনের মতো আজ ভোরে নামাজ শেষে চাচা হাঁটতে বের হন।

তখন তিন যুবক তাকে গুলি করে ফেলে রেখে যায়। কারা ও কেন তাকে হত্যা করল, আমরা বুঝতে পারছি না।

দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত তারিন বলেন, মরদেহের মাথা, ঘাড় ও শরীরে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি।

স্থানীয় কারও সঙ্গে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর