শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মায়ামিতেই থাকবেন, নাকি অন্য ক্লাবে পাড়ি জমাবেন মেসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১২:১৮

আটলান্টার এক মনোমুগ্ধকর সন্ধ্যায় ৬৫ হাজারেরও বেশি ভক্তের চোখের সামনে যখন ইন্টার মায়ামি ৪-০ গোলে বিধ্বস্ত হচ্ছিল পিএসজির কাছে, তখনো ক্যামেরা খুঁজে নিচ্ছিল একটি চেনা মুখ—লিওনেল মেসি।

৩৮ বছর বয়সী আর্জেন্টাইন এই জাদুকর মাঠে ছিলেন, কিন্তু মায়ামির হয়ে তার একার কিছু করার ছিল না। তাই হেরে বিদায় নিতে হয় ক্লাব বিশ্বকাপ থেকে। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ম্যাচের ফল নয়, বরং একটাই প্রশ্ন—মেসি কি থাকছেন মায়ামিতেই?

ইন্টার মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তি শেষ হতে চলেছে ডিসেম্বরেই।তবে ক্লাবের ভেতরের খবর বলছে, তারা আত্মবিশ্বাসী—মেসি থাকছেন। ইতোমধ্যেই নাকি শুরু হয়ে গেছে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক আলোচনা। ক্লাব এবং এমএলএস-এর কর্মকর্তাদের মধ্যে ব্যাপক বিশ্বাস রয়েছে যে মেসি চুক্তি নবায়ন করবেন। এদিকে মেসির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহ সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রে থাকার ব্যাপারে যথেষ্ট ইতিবাচক।

প্রো লিগের বেশ কয়েকটি ক্লাব মেসিকে পেতে নাকি বড় অঙ্কের প্রস্তাব দিতে পারে। এদিকে তার ধারে ইংলিশ প্রিমিয়ার লিগেও যাওয়ার গুঞ্জন শুরু হয়েছে সম্প্রতি।
তবে মেসির ক্লাব মায়ামিই নয়, এখন পুরো এমএলএসই নাকি চায় মেসিকে ধরে রাখতে।

মেসিকে যুক্তরাষ্ট্রে ধরে রাখার একটি বড় কারণ হলো ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিমুখ মার্কিনিদের কাছে লিগের আগ্রহ ধরে রাখা।

যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে অনেকেই মনে করেন, ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন মেসি। এখন দেখার অপেক্ষায় মেসি কি যুক্তরাষ্ট্রেই থাকেন, নাকি পাড়ি জমান অন্য কোনো ক্লাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর