শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

টঙ্গী মহাসড়ক থেকে অস্ত্র-গুলিসহ আটক ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১২:১০

টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমতলী থেকে ৬ রাউন্ড গুলি ও একটি বিদেশি রিভলবারসহ মো. রাকিব হাসান (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২ জুলাই) ভোররাতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটক রাকিব হাসান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামের বাসিন্দা। তিনি মহাখালি সাততলা সংক্রামকব্যাধী হাসপাতালের কোয়ার্টারে থাকতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি করপোরেশনের আমতলী হিমারদিঘী বস্তি এলাকার আমতলী মোড় থেকে সন্দেহজনকভাবে রাকিবকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘যথেষ্ট ঝুঁকির মধ্যে এই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর