শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চুল পড়ে যাচ্ছে? রইল ঘরোয়া সমাধান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৫, ১৬:৪০

বর্তমানে চুল পড়ার সমস্যা এখন অনেকের জীবনের অস্বস্তিকর বাস্তব। যত যত্নই করুন না কেন, একবার চুল পড়া শুরু হলে তা ঠেকানো সহজ নয়। এর কারণে অনেকে মানসিক দুশ্চিন্তায় ভোগেন, কেউ কেউ পরচুলা ব্যবহার করেন বা কেশ প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল ও যন্ত্রণাদায়ক চিকিৎসার পথ বেছে নেন। তবে অস্ত্রোপচার ছাড়াও চুল পড়া রোধে কার্যকর ঘরোয়া উপায় রয়েছে।

চিকিৎসকদের মতে, নিয়মিত সঠিকভাবে অলিভ অয়েল ব্যবহার করলে চুল পড়া অনেকাংশে কমানো সম্ভব।
কেন চুল পড়ে?

জন্মের সময় আমাদের মাথায় প্রায় এক লক্ষ হেয়ার ফলিকল থাকে। চুলের জীবনচক্রের তিনটি ধাপ—

অ্যানাজেন (৩ বছর): চুল গজানোর সময়

ক্যাটাজেন (২–৪ সপ্তাহ): বিশ্রামের সময়

টেলোজেন (৩–৪ মাস): চুল ঝরে যাওয়ার সময়

এই চক্রে ভারসাম্য নষ্ট হলেই অতিরিক্ত চুল পড়া শুরু হয়। সঠিক পরিচর্যায় এই চক্রকে ভারসাম্যপূর্ণ রাখা সম্ভব, আর তাতেই অলিভ অয়েল সাহায্য করে।

কিভাবে ব্যবহার করবেন অলিভ অয়েল?
১। মালিশ করে রাখুন সারারাত
সপ্তাহে কয়েক দিন ১০ মিনিট ধরে মাথার তালুতে অলিভ অয়েল ম্যাসাজ করুন। তারপর সারারাত রেখে সকালে শ্যাম্পু করে নিন।

২। ডিমের কুসুমের সঙ্গে অলিভ অয়েল
ডিমের কুসুমের সঙ্গে ২ চামচ অলিভ অয়েল মিশিয়ে মাথায় লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।
৩। অলিভ অয়েল + অ্যালো ভেরা
অলিভ অয়েল ও অ্যালো ভেরার মিশ্রণ মাথায় লাগিয়ে সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন। এতে চুল পড়া কমবে এবং মাথার ত্বক পুষ্টি পাবে।

৪। শ্যাম্পুর আগে হালকা ম্যাসাজ

শ্যাম্পুর ৩০ মিনিট আগে চুলে অলিভ অয়েল ম্যাসাজ করলে চুলের গোড়া শক্ত হবে এবং শ্যাম্পুর সময় চুল কম উঠবে।

৫। অলিভ অয়েল + মধু

১ চামচ অলিভ অয়েলের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে চুলে লাগান। এতে চুলের ঘনত্ব বাড়বে এবং সংক্রমণের ঝুঁকি কমবে।

৬। স্নানের পর ভিজে চুলে কয়েক ফোঁটা

স্নানের পর হালকা ভেজা চুলে অলিভ অয়েল লাগালে চুলের রুক্ষতা কমবে এবং চুল পড়া কমবে। টাক পড়া রোধে ও নতুন চুল গজাতে সাহায্য করতে পারে ঘরে থাকা সাধারণ একটি জিনিস—অলিভ অয়েল। নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে অস্ত্রোপচারের পথে না গিয়েও ফিরে পেতে পারেন মাথাভরা চুলের আত্মবিশ্বাস।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর