শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

তুরস্কের ইজমিরে ভয়াবহ দাবানল: ঘরবাড়ি ও শিল্পাঞ্চল হুমকির মুখে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৬:১০

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভয়াবহ দাবানলের কারণে ঘরবাড়ি ও শিল্প এলাকা চরম ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এবং এএফপিকে দেওয়া এক প্রত্যক্ষদর্শীর তথ্যমতে, দাবানল এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, বাসিন্দারা নিজেরাই ঘরবাড়ি রক্ষায় গাছ কেটে আগুনের গতি থামানোর চেষ্টা করছেন।

আংকারা থেকে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইজমির প্রদেশের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, সেফেরিহিসার ও মেন্দেরেস জেলার মধ্যবর্তী অঞ্চলে স্থানীয় সময় দুপুর ১টার দিকে দাবানলের সূত্রপাত ঘটে। ঘণ্টায় ১১৭ কিলোমিটার বেগে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়।

তিনি আরো বলেন, তীব্র বাতাসের কারণে হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। বর্তমানে দাবানল মোকাবেলায় ওয়াটার বোম্বিং এয়ারক্র্যাফট এবং বড় পরিসরের একটি স্থল দমকল বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে।

গভর্নর এলবান জানান, আগুন আবাসিক এলাকার দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেফেরিহিসার জেলার অন্তত পাঁচটি এলাকা খালি করে দেওয়া হয়েছে। আগুনের ভয়াবহতা ঠেকাতে স্থানীয়রা গাছ কেটে আগুনের পথ রুদ্ধ করার চেষ্টা করছেন বলে জানান উর্কমেজ গ্রামের এক প্রত্যক্ষদর্শী।

অন্যদিকে, ইজমির শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে গাজিমির এলাকায় একটি ল্যান্ডফিলে পৃথক একটি আগুন লেগে সেটি পাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ওটোকেন্ট শিল্প অঞ্চলের ওপর হুমকি তৈরি করে। এই অঞ্চলে বেশ কিছু গাড়ির ডিলারশিপ রয়েছে এবং তুরস্কের বেসরকারি চ্যানেল এনটিভি-তে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ডিলারশিপে আগুন জ্বলছে।

তুর্কি সংবাদমাধ্যম জানিয়েছে, দাবানলের কারণে ইজমির বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং জরুরি উদ্ধার ও দমকল বাহিনী পরিস্থিতি সামাল দিতে নিরলস চেষ্টা চালিয়ে যা

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর