শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সুনামগঞ্জ সীমান্তে বিপুল ভারতীয় পণ্য জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৫:৩২

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, কসমেটিক্স ও চকলেট আটক করা হয়েছে। আজ সোমবার (৩০ জুন) ভোররাতে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের মাদরাসা সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে তিনটার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪,২৮৬ পিস ভারতীয় শাড়ী, ১৩ পিস লেহেঙ্গা, ৪,৯৯২ পিস কসমেটিক্স সামগ্রী এবং ২০,১২০ পিস চকলেট জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। এ ছাড়া তার সঙ্গে ছিলেন পুলিশ সদস্য, সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলামসহ ২০ জনের একটি দল।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির বলেন, ‘ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, ‘আটক পণ্যসমূহ শুল্ক গোডাউনে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ’এর আগে এক মাসে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক বিভিন্ন অভিযানে প্রায় ১৪ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৯৭৮ টাকার ভারতীয় মালামাল আটক করে।


 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর