শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, ৫ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৫:০৮

ভারতের তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের অন্তত ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১৫ জন।

সোমবার ৩০ জুন সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় শিল্পতালুক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়,বিস্ফোরণের সময় কারখানায় আটকে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এখনও অনেক শ্রমিকের খোঁজ নেই। সে কারণে হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে কী কারণে এই বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে তদারকি করছেন সাঙ্গারেড্ডির পুলিশ সুপার পি প্রবীণ্যা এবং জেলার পুলিশ সুপার (এসপি) পরিতোষ পঙ্কজ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তেলেঙ্গানার ওই কারখানাটিতে ওষুধ তৈরির সামগ্রী তৈরি হতো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর