শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জানালেন মাহিরা

পরীক্ষাকেন্দ্রের পরিবর্তে কিভাবে সাভার গেলেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৪:০৪

এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাহিরা বিনতে মারুফ পুলি। পরে প্রায় ১৫-১৬ ঘণ্টা পর রবিবার (২৯ জুন) দিবাগত রাতে মাহিরাকে উদ্ধার করে র‍্যাব।

র‍্যাবের কাছে মাহিরা জানিয়েছেন, পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর এক নারীর খপ্পরে পড়েন তিনি। তার নাকে কিছু একটা ছোঁয়ানোর পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে সাভারের নির্জন একটি স্থানে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু সময় থাকার পর তার জ্ঞান ফেরে। এরপর পরনের পোশাক পরিবর্তনের জন্য মাহিরাকে একটি পোশাক দেওয়া হয়। এই সুযোগে তিনি ওই স্থান থেকে বেরিয়ে আসেন।

মাহিরা আরো দাবি করেন, এরপর তিনি জঙ্গল দিয়ে দৌড়াতে থাকেন। একপর্যায়ে রাস্তায় তিনি র‍্যাবের গাড়ি দেখতে পান এবং তাদের কাছে ঘটনা খুলে বললে তাকে উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে রাতে তাদের হাতে মাহিরাকে তুলে দেয় র‍্যাব। ভুক্তভোগী মাহিরার দেওয়া বক্তব্য যাচাই করতে পারেনি র‍্যাব।

এর আগে রবিবার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বাসা থেকে বের হন মাহিরা। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিলে জানা যায়, মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি। পরে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে সাভার থেকে তাকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর