শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

‘৩৮ বছরেও মানুষ শুধু মেসিকে দেখতেই টিকিট কাটে’

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৩:৫৫

ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও লিওনেল মেসি। যদিও শেষ ম্যাচে তার দল ইন্টার মায়ামি বড় ব্যবধানে হেরে গেছে পিএসজির কাছে। তবু এই ম্যাচে মেসির উপস্থিতিই যেন ছিল সবচেয়ে বড় আকর্ষণ। ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ ও মেসির সাবেক বার্সা সতীর্থ হাভিয়ের মাসচেরানোর এক মন্তব্যে ফুটে উঠেছে তার প্রতি মানুষের ভালোবাসা ও আগ্রহ।

মাসচেরানো বলেন, ‘পিএসজি এখন দুর্দান্ত ফর্মে, ইউরোপের চ্যাম্পিয়ন। কিন্তু মানুষ এখনো শুধু লিও মেসিকে দেখতেই টিকিট কাটে, এমনকি সে ৩৮ বছর বয়সেও।’

মায়ামি-পিএসজির মধ্যকার শেষ ষোলোর এই ম্যাচে ৬৫ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। সবাই মুখিয়ে ছিলেন মেসির জাদু দেখার জন্য। যদিও একপেশে এই ম্যাচে ইন্টার মায়ামি ৪-০ ব্যবধানে হেরে যায়।

গ্রুপ পর্বে পোর্তোর বিপক্ষে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেছিলেন মেসি। আর পিএসজির বিপক্ষে দ্বিতীয়ার্ধে বেশ কিছু মুহূর্তে আলো ছড়ান তিনি। রএকবার দুর্দান্ত ওভারহেড পাসে সুয়ারেজকে গোলের সুযোগ তৈরি করে দেন, কিন্তু ফিনিশ করতে পারেননি তার সাবেক বার্সা সতীর্থ।

মাসচেরানো বলেন, ‘আমার মতে লিও দুর্দান্ত খেলেছে। দ্বিতীয়ার্ধে আমরা তাকে আরো বেশি খুঁজে পেয়েছি। প্রথমার্ধে পিএসজির প্রেসিংয়ের কারণে তা সম্ভব হয়নি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর