শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আন্দোলনকারী

খুলনার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৬:২১

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগ দাবিতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব মো. শফিকুল আলম খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ বলে বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রচার করেছে। যদিও আন্দোলনকারীরা বলেছেন ভিন্ন কথা। তারা জানান, প্রেসসচিবকে অবরুদ্ধ করতে নয়, কেএমপি কমিশনারের পদত্যাগ দাবির বিষয়টি তাকে অবহিত করতে প্রেস ক্লাব ভবনের সামনের সড়ক অবরোধ করেন তারা।

গতকাল শনিবার (২৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, খুলনার মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। খুলনা আজ সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং দুর্নীতিবাজ আওয়ামী লীগার এবং পুলিশ লীগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাদের আশ্রয় দিচ্ছে খুলনার পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের। আরো কয়েকজন বড় বড় কর্তা রয়েছে।

আমরা প্রেসসচিব মহোদয়কে বিষয়টি জানাতে চেয়েছি, তিনি যদি ব্যবস্থা নেন, তাহলে আমরা সেগুলো মিডিয়ায় আনতে চাই না। আমরা শান্তিপূর্ণ একটা অবস্থান চাই।
ওই আন্দোলকারী বলেন, আমরা প্রেসসচিব মহোদয়কে বলেছি, দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। যে কারণে আমরা এখানে এসেছি।

আমাদের সিদ্ধান্ত হচ্ছে, প্রেসসচিব মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন, তিনি আগামীকালকের (আজ) মধ্যে এগুলো প্রধান উপদেষ্টাকে জানাবেন এবং আমাদের একটা রেজাল্ট দেবেন।

তিনি আরো বলেন, এ আন্দোলনে অন্তত ২০০ জন নেতৃত্ব দিচ্ছেন। আমি-আপনি ঘরে ফিরে গেলেও আন্দোলন থেমে যাবে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে স্থানীয় লোকজন উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাসকে আটকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করলেও পুলিশ তাকে ছেড়ে দেয়। এসআই সুকান্তর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা, বিএনপির খুলনা মহানগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ দুটি মামলা রয়েছে।

এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে কেএমপি কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে ছাত্র-জনতা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর