শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের অভিযোগ ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৪:২০

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ভারতীয় পেসার জশ দয়ালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক নারী। পাঁচ বছরের সম্পর্কের ভিত্তিতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, শারীরিক সম্পর্ক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন তিনি।

বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ প্রতিকার পোর্টালে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগপত্রে নারীটি জানান, ‘গত পাঁচ বছর ধরে আমি জশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলাম।

সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং তার পরিবার আমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে। আমি সম্পূর্ণভাবে তাকে বিশ্বাস করি। কিন্তু পরে জানতে পারি, সে একাধিক নারীর সঙ্গে একই ধরনের সম্পর্ক চালিয়ে যাচ্ছে।’

তিনি আরো দাবি করেন, ‘যখন প্রতারণার প্রতিবাদ করেন, তখন দয়াল তাকে শারীরিকভাবে নির্যাতন করেন ও মানসিকভাবে হেনস্তা করেন।

অভিযোগে উল্লেখ রয়েছে, ‘সম্পর্কের সময় সে আমাকে আর্থিক ও আবেগিভাবে তার ওপর নির্ভরশীল করে তোলে। এখন আমি সম্পূর্ণরূপে অসহায়। আমি ১৪ জুন ১৮১ হেল্পলাইনে ফোন করেছিলাম, কিন্তু থানায় অভিযোগের কোনো অগ্রগতি হয়নি।’

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী নারীর কাছে প্রমাণ হিসেবে চ্যাট, স্ক্রিনশট, ভিডিও কল এবং ছবি আছে। অভিযোগপত্রের শেষে বলা হয়েছে, ‘এই বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এবং দোষীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা শুধু আমার জন্য নয়, সকল প্রতারিত নারীর ন্যায়বিচারের জন্য প্রয়োজন।’

যশ দয়াল আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম শিরোপা জয়ের অন্যতম নায়ক হিসেবে। পুরো মৌসুমে তিনি ১৫ ম্যাচে ১৩টি উইকেট নিয়ে দলকে শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঘরোয়া ক্রিকেটে তিনি উত্তরপ্রদেশের হয়ে খেলেন এবং এখনো জাতীয় দলে অভিষেক হয়নি।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর