শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পদ্মায় ধরা পড়ল ৪২ কেজির বিপন্ন বাগাড়, ৬২ হাজারে বিক্রি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৪:০৫

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় ৪২ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ। আজ রবিবার (২৯ জুন) মধ্যরাতে হাজার বিঘা চরে মাছটি ধরা পড়ে জেলে আদু শেখের বড়শিতে। পরে মাছটি স্থানীয় চর হাজিগঞ্জ বাজারে এনে ১৮ জন মিলে ৬২ হাজার টাকায় কিনে ভাগাভাগি করে নেন।

স্থানীয় জেলেরা জানান, পানি বাড়ার কারণে বড় বড় মাছ এখন জালে ও বড়শিতে ধরা পড়ছে। শেষরাতে আদু শেখের বড়শিতে আটকে পড়ে বিরল এই মাছটি। খবর ছড়িয়ে পড়লে বাজারে ভিড় করেন উৎসুক জনতা। মাছটি পরে ওজন করে দেখা যায়, ওজন প্রায় ৪২ কেজি। এ বছর এই এলাকায় এটাই প্রথম এত বড় বাগাড় ধরা পড়ার ঘটনা।

তবে বাগাড় মাছ আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় ‘মহাবিপন্ন’ হিসেবে চিহ্নিত। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী এ মাছ ধরা ও বিক্রি দণ্ডনীয় অপরাধ হলেও বাস্তবে তেমন নজরদারি নেই।

ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, ‘খাবারের খোঁজে বা প্রজনন মৌসুমের কারণে নদীতে বড় আকারের বাগাড় মাছ ধরা পড়ছে। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বাগাড় শিকার ও বিক্রি দণ্ডনীয় হলেও মৎস্য সংরক্ষণ আইনে এমন নিষেধ নেই।

’তিনি আরো বলেন, ‘বড় মাছ ধরায় আমাদের আইনগত বাধা নেই। তবে জাটকা বা ছোট মাছ শিকার প্রতিরোধে আমরা নিয়মিত অভিযান চালাই। বড় মাছ ধরা ঠেকানোর এখতিয়ার আমাদের নেই- তবে চাইলে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারে।’

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর