শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

উসকানি প্রদানের দায়ে বিএনপি নেত্রী শাহনাজ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৩:৪৪

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় হত্যাচেষ্টা মামলায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৮ জুন) রাতে ভোলাহাট উপজেলার মেডিক্যাল মোড় ছাইতনতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৩ জুন উপজেলার চরধরমপুর মিস্ত্রিপাড়া এলাকার সাইবুর রহমানের (৪৪) স্ত্রী তাজকেরা খাতুন পারিবারিক কলহের জেরে তার স্বামীর শরীরে গরম ডাল ঢেলে দেন। এতে তার স্বামীর শরীর ঝলসে যায়। এ ঘটনায় ওই নারীকে উসকানি প্রদানের অভিযোগ ওঠে শাহনাজ খাতুনের বিরুদ্ধে।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, ‘গরম ডাল দিয়ে শরীর ঝলসে দিয়ে হত্যাচেষ্টার মামলায় সাইবুর রহমানের স্ত্রী তাজকেরা খাতুনকে উসকানিদাতা হিসেবে শাহনাজ খাতুনের সংশ্লিষ্টতা রয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর