শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

‘এখন দেশের অবস্থা আরও খারাপ, আমরা ভুল করে ফেলেছি’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৩:৩২

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চলছে তীব্র সমালোচনা। শনিবার (২৮ জুন) রাতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে নির্যাতনের বিভীষিকাময় চিত্র দেখে বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঘটনার প্রতিবাদে ফেসবুকজুড়ে চলছে উত্তাল প্রতিক্রিয়া।

এ ঘটনায় ফেসবুক লাইভে এসে ক্ষোভ জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল। প্রায় ১৩ মিনিটের লাইভটিতে পাভেল ধর্ষকদের একমাত্র শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করেন। একাধিকবার অভিনেতার মুখে শোনা যায়, ধর্ষকদের ফাঁসি দিন। ধর্ষকদের মেরে ফেলুন। এছাড়া দেশের বর্তমান পরিস্থিতি আগের চেয়েও খারাপ বলে উল্লেখ করেন তিনি।

পাভেল বলেন, ‘যারা ধর্ষণটা করলো কুমিল্লা মুরাদনগরে বা যারা ভিডিওটা করলো, সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ বা যারা এখন দায়িত্বে আছেন বা যারা ক্ষমতায় আসার চেষ্টা করছেন, এই নমুনা আপনাদের? সাধারন ছাত্ররা যারা এতকিছু করলো, এই নমুনা দেশের? এই যে পৈশাচিক ঘটনাটা ঘটাইলো মুরাদনগর কুমিল্লায়, এদের জনসম্মুখে ফাঁসি বা ক্রসফায়ার করা হোক। এদের প্রকাশ্যে নিয়ে আসা হোক। এদের পরিবারকে নিয়ে আসা হোক সামনে।’

গণঅভ্যুত্থানে সমর্থন দেয়াটা ভুল ছিলো উল্লেখ করে পাভেল বলেন, ‘স্বৈরাচারের চেয়ে ধর্ষণকারীরা খারাপ। আমার তো মনে হচ্ছে, এখন বলতে বাধ্য হচ্ছি, এটা তো আরও খারাপ হয়ে গেল। এখন দেশের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ভুল করসি। এখন তো মনে হচ্ছে ভুল করসি ভাই। ভুল করসে সবাই।’

ধর্ষণকারীদের মেরে ফেলার দাবি জানিয়ে পাভেল বলেন, ‘আপনারা ধর্ষকদের মেরে ফেলেন। সম্পত্তির জন্য ভাই ভাইকে মেরে ফেলে, বাবা ছেলেকে মেরে ফেলে। তাহলে যারা ধর্ষক, কাজটা করসে তাদের মা-বাবা যদি বেঁচে থাকে। মা-বাবা ভাই-বোন যদি থাকে, আপনারা কাজটা করেন। যদি আপনাদের সন্তান যারা কাজটা করেছে, ওদেরকে পারলে মেরে ফেলেন।’

লাইভের শেষ দিকে পাভেল বলেন, ‘সবার ঘরেই মা-বোন আছে। যারা কিছু হলেই শাহবাগ চলে যান দাবি নিয়ে। তারা সবাই মিলে আরেকটা জনসমুদ্র হোক। ধর্ষণের বিচার ফাঁসি। এদের মেরে ফেলেন। এদেরকে মেরে ফেলেন, এটুকুই বলবো। ’

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রনেতাদের নাম উল্লেখ করে পাভেল জানান, যদি তারা এখন আওয়াজ না তোলে, আবারও মাঠে না নামে, তাহলে ধরে নেওয়া হবে যে নিজেদের স্বার্থে আন্দোলন করেছেন তারা। এরপর নিজের মায়ের জন্য দোয়া চেয়ে লাইভ শেষ করেন পাভেল।

অভিনেতার মা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অপারেশন হওয়ার কথা লাইভে জানিয়েছেন পাভেল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর