শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জটিল রোগ নিয়ে হাসপাতালে দুইবারের ব্যালন ডি’অর জয়ী

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৮ জুন ২০২৫, ১৫:৪৬

স্পেন নারী দলের অন্যতম সেরা তারকা আইতানা বোনমাতি কঠিন রোগ মেনিনজাইটিসে (মস্তিষ্ক এবং মেরুদন্ডের চারপাশের ঝিল্লির প্রদাহ) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইউরো ২০২৫ শুরুর মাত্র এক সপ্তাহ আগে এই দুঃসংবাদ পেল স্পেন।

২৭ বছর বয়সী বোনমাতি শুক্রবার জাপানের বিপক্ষে ৩-১ গোলের জয় পাওয়া প্রীতি ম্যাচে অংশ নেননি। সেই ম্যাচ চলাকালে ইনস্টাগ্রামে হাসপাতালের বিছানা থেকে ম্যাচ দেখার একটি ছবি শেয়ার করেন তিনি।

স্পেন কোচ মন্তসে তোমে সাংবাদিকদের বলেন, ‘ডাক্তাররা বলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মেনিনজাইটিস শব্দটা শুনলেই ভয় লাগে, কিন্তু আমাদের জানানো হয়েছে এটি এখন নিয়ন্ত্রিত।’

তবে তিনি আরো জানান, বোনমাতির কতদিন হাসপাতালে থাকতে হবে বা কখন মাঠে ফিরতে পারবেন—এ ব্যাপারে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

বার্সেলোনার হয়ে খেলা বোনমাতি দুইবারের ব্যালন ডি’অর জয়ী এবং ২০২৩ ও ২০২৪ সালের ফিফা উইমেনস প্লেয়ার অব দ্য ইয়ার খেতাব জয়ী।

জাতীয় দলের হয়ে ৭৮ ম্যাচে ৩০টি গোল করেছেন এই মিডফিল্ডার। স্পেনের ২০২৩ বিশ্বকাপ এবং নারীদের নেশনস লিগ জয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
স্পেন নারী দল ইউরো ২০২৫ আসরে গ্রুপ ‘বি’তে পর্তুগাল, বেলজিয়াম ও ইতালির সঙ্গে খেলবে। ৩ জুলাই পর্তুগালের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর