শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চোখ ও ত্বকের যত্নে গোলাপজল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুন ২০২৫, ১৪:২৭

গোলাপজল শুধু ত্বককে তরতাজা রাখেই না, এটি চোখের নানা সমস্যারও কার্যকর প্রাকৃতিক সমাধান হতে পারে, বলছে সাম্প্রতিক গবেষণা। দীর্ঘদিন ধরে গোলাপজল ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে এলেও, এবার গবেষকেরা জানাচ্ছেন এর আরো বিস্তৃত উপকারিতার কথা।

‘জার্নাল অব ইন্টারকালচারাল এথনোফার্মাকোলজি’-তে ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, গোলাপজলে থাকা ফ্ল্যাভনয়েড ও টার্পিন উপাদান চোখের প্রদাহ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে চোখের জ্বালা, ক্লান্তি, শুষ্কভাব বা ‘ড্রাই আই’ এর মতো সমস্যায় গোলাপজল অত্যন্ত উপকারী হতে পারে।

দীর্ঘ সময় কম্পিউটার স্ক্রিনে চোখ রাখলে চোখে ক্লান্তি, অস্বস্তি ও মাথাব্যথার মতো উপসর্গ দেখা দেয়, যাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ‘অ্যাস্থেনোপিয়া’। আবার অনিদ্রা, মোবাইলের অতিরিক্ত ব্যবহার কিংবা ধুলাবালিতে চোখের সংস্পর্শেও এই ধরনের সমস্যা হতে পারে। এসব ক্ষেত্রে চোখে সরাসরি গোলাপজল ব্যবহার করলে আরাম পাওয়া যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।

গোলাপজলের অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাগুণ চোখের সংক্রমণ, বিশেষ করে কনজাঙ্কটিভাইটিস বা চোখের ফোলা ও জ্বালার মতো অবস্থায় কার্যকর হতে পারে।

গবেষণা অনুযায়ী, নিয়মিত ব্যবহারে চোখের স্বাস্থ্য ভালো থাকে এবং ছানি পড়ার ঝুঁকিও কমে যেতে পারে। ‘ফার্মাকোলজি’ জার্নালে প্রকাশিত আরেক গবেষণায় বলা হয়েছে, গোলাপজলের অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান চোখের রেটিনাকে সুরক্ষা দেয় এবং প্রদাহ কমিয়ে আরাম এনে দেয়।
এছাড়াও ত্বকে মাখলে গোলাপজল দাগছোপ কমাতে সাহায্য করে এবং ত্বককে করে তোলে মসৃণ ও নরম। সামান্য গোলাপজল হাতে নিয়ে মুখে লাগালে ত্বকের জ্বালাভাব নিমেষেই কমে যায়, যা ত্বককে রাখে সতেজ ও আরামদায়ক।

তাই প্রাকৃতিক উপাদানে চোখ ও ত্বকের যত্ন নিতে গোলাপজল হতে পারে একটি সহজ ও নিরাপদ বিকল্প—বলছেন গবেষকেরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর