শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ফেসবুকে শহীদ আবু সাঈদের ছবি নিয়ে কটূক্তি, নেত্রকোনায় তরুণ আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুন ২০২৫, ১৩:৪৮

জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ছবি ব্যবহার করে ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মো. সুমন আহম্মেদ (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) সকালে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ওই তরুণকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে সুমনকে আটক করে পুলিশ।

আটক সুমন আহম্মেদ তিনি কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন তার ফেসবুক প্রোফাইলে শহীদ আবু সাঈদের একটি ছবি যুক্ত করে তাতে অশালীন মন্তব্য ও ব্যঙ্গাত্মক ইমোজি পোস্ট করেন। এতে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর শুক্রবার রাতেই কেন্দুয়া শহরে বিক্ষোভ মিছিল বের করেন ‘জুলাইযোদ্ধারা’। তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, শহীদ আবু সাঈদের ছবি নিয়ে কটূক্তি দেশের স্বাধীনতা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত। এ ধরনের মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর