শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৮ জুন ২০২৫, ১৩:২৭

শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৭৮ রানের লজ্জার হারের পর সংবাদ সম্মেলনে এসে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

হারের পর সংবাদ সম্মেলনে শান্ত জানিয়েছেন, টেস্ট দলের নেতৃত্বে আর থাকতে চান না তিনি। এছাড়া বিসিবিকেও এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটেই অধিনায়কত্বের ভার পেয়েছিলেন শান্ত। তবে সবকিছু গুছিয়ে নেওয়ার আগেই গত বছরই নেতৃত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। বিসিবি তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধে সে সিদ্ধান্ত থেকে তখন সরে আসেন, তবে টি-টোয়েন্টির দায়িত্বটা তখনই ছেড়ে দেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ শুরুর আগে হঠাৎ করেই তার ওয়ানডে অধিনায়কত্ব চলে যায় মেহেদী হাসান মিরাজের হাতে। সেই রদবদলের পর থেকেই গুঞ্জন ওঠে, টেস্ট নেতৃত্ব থেকেও বিদায় নিতে পারেন শান্ত।

শেষ পর্যন্ত সেটিই ঘটল।

পারফরম্যান্সের বিচারে অবশ্য অধিনায়ক হিসেবে শান্তের রেকর্ড চোখে পড়ার মতো। টেস্টে তার ক্যারিয়ার গড় যেখানে ৩২, সেখানে অধিনায়ক হিসেবে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬-এ। এখন পর্যন্ত টেস্টে ৭ সেঞ্চুরি ও ৫ ফিফটির মধ্যে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি এসেছে নেতৃত্ব পাওয়ার পর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর