শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

অর্থ উপদেষ্টা

ব্যবসায়ীদের আস্থা বাড়ানোর চেষ্টা করছি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ১৮:০৩

দেশের ব্যবসায়ীদের আস্থা মোটামুটি রয়েছে, তবে তা আরো বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রপ্তানি আয় মোটামুটি ভালো হওয়ার পাশাপাশি ভালো রেমিট্যান্স আসায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। ফলে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে বাজেট সহায়তা পাওয়া সম্ভব হয়েছে।

গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘ব্যবসায়ীদের আস্থা কিভাবে আরো বাড়ানো যায়, তা আমরা দেখছি। ডলারের বিনিময়হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার সময় অনেকে শঙ্কা প্রকাশ করেছিলেন, কিন্তু এখন একটি মোটামুটি স্থিতিশীল অবস্থা রয়েছে।’

তিনি জানান, রিজার্ভ বাড়ার পেছনে রেমিট্যান্স প্রেরণকারীদের বড় ভূমিকা রয়েছে। যাঁরা বিদেশে থেকে রেমিট্যান্স পাঠাচ্ছেন, তাঁদের কৃতিত্ব সবচেয়ে বেশি, বলেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, সম্প্রতি বিশ্বব্যাংক, এডিবি, এআইআইবি, এএফডির মতো সংস্থাগুলো বাজেট সহায়তা দিয়েছে। শুধু আইএমএফই দিয়েছে ১.৩ বিলিয়ন ডলার। তারা বলেছে, দেশে ‘গভর্ন্যান্স আছে’, সংস্কার কার্যক্রমে অগ্রগতি হয়েছে।

জাতীয় নির্বাচনের সময় জানা থাকায় আন্তর্জাতিক অংশীদাররাও আশ্বস্ত হয়েছে বলে জানান উপদেষ্টা।তিনি বলেন, ‘আইএমএফ জানতে চেয়েছিল, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না। আমরা বলেছি, হবে। তাদের কাছে এটাই গুরুত্বপূর্ণ বার্তা ছিল।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর