শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বায়ার্নকে হারিয়ে গ্রুপসেরা বেনফিকা

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ১৭:৫৪

নকআউটে খেলা আগের রাউন্ডেই নিশ্চিত করেছিল বায়ার্ন মিউনিখ। গ্রুপসেরা হতে বেনফিকার বিপক্ষে এক পয়েন্ট পেলেই চলত জার্মান চ্যাম্পিয়নদের। কিন্তু ম্যাচটা হেরে গেছে বাভারিয়ানরা। শার্লটে ব্যাংক অব আমেরিকা মাঠে বায়ার্নকে ১-০ গোলে হারিয়ে দেয় বেনফিকা।

খেলার ত্রয়োদশ মিনিটে পর্তুগিজ ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেছেন আন্দ্রেয়াস স্কেলডেরুপ।
বায়ার্নকে হারিয়ে গ্রুপসেরা বেনফিকাবায়ার্নের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে চৌদ্দবারের দেখায় এটা প্রথম জয় বেনফিকার। এই জয়ে জার্মান জায়ান্টদের দুইয়ে ঠেলে গ্রুপ ‘সি’র সেরা হয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয় বেনফিকা। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট চেলসি।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্লুজরা ৩-০ ব্যবধানে হারিয়েছে তিউনিশিয়ান ক্লাব ইসপারেন্স অব তিউনিসকে। শেষ ষোলোতে বায়ার্নের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তারা ১-১ গোলে ড্র করেছে লস অ্যাঞ্জেলেস এফসির সঙ্গে। শেষ ষোলোয় ফ্ল্যামেঙ্গোকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে জার্মান জায়ান্টদের সম্ভাব্য প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি।

শেষ ষোলোয় পিএসজি মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মায়ামির।
হ্যারি কেইন এবং মাইকেল ওলিসেকে বেঞ্চে বসিয়ে বেনফিকার বিপক্ষে শুরুর একাদশ সাজান বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি। নর্থ ক্যারোলাইনার ভাপসা গরমে তেমন সুবিধাও করতে পারছিল না বাভারিয়ানরা। মধ্যবিরতিতে কেইন ও ওলিসে নামলে বদলে যায় বায়ার্নের খেলার ধরনও। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি না পাওয়ায় বেনফিকার কাছে প্রথমবার হারের তেতো স্বাদ পেতে হলো জার্মান ক্লাবটিকে।

বায়ার্নকে হারিয়ে স্বভাবত দারুণ উচ্ছ্বসিত বেনফিকা কোচ ব্রুনো ল্যাগে, ‘আমার মতে ফলটা ঠিকই আছে। গুরুত্বপূর্ণ জয়, সত্যিই ঐতিহাসিক।’

বেনফিকার জয়ে ভাগ্য নির্ধারিত হয়ে যায় বোকা জুনিয়র্সেরও। বিদায় নিশ্চিত হলেও ন্যাশভিলে পুচকে অকল্যান্ড সিটির বিপক্ষে হয়তো জয়টাই প্রত্যাশিত ছিল তাদের। কিন্তু আগের দুই ম্যাচে ১৬ গোল হজম করা অকল্যান্ড সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বোকা। ইএসপিএন

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর