শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কাতার প্রবাসী বাংলাদেশিদের ছবি ও ভিডিও প্রচারে কঠোর নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১২:৫৯

কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাস বলেছে, কাতারের আইন অনুযায়ী এ ধরনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। মঙ্গলবার (২৪ জুন) কাতারে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জুন কাতারের কিছু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও বাংলাদেশিদের অহেতুক বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কাতারে অবস্থানরত সকল নাগরিককে শান্তিপূর্ণ সহাবস্থান ও সচেতনতার সঙ্গে চলাফেরার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে, কাতারে কোনো ঘটনা বা সংঘর্ষস্থলের ছবি, ভিডিও কিংবা তথ্য সামাজিক মাধ্যমে ছড়ানো কাতারের প্রচলিত আইন অনুযায়ী গুরুতর অপরাধ।

কাতার সরকারের অনুমতি ছাড়া এসব চিত্র ধারণ কিংবা প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি অতীতের কোনো ভিডিও বা ছবি নতুন করে প্রকাশ করাও শাস্তিযোগ্য অপরাধের আওতাভুক্ত।

দূতাবাস জানায়, এসব বিষয় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারির আওতায় রয়েছে। তাই কেউ যদি এমন কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

এছাড়া বাংলাদেশ দূতাবাস কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে।



 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর