শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পিনাকী ভট্টাচার্যের ‘বিশেষ ঘোষণা’

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুন ২০২৫, ১৬:১৫

সাবেক নির্বাচন কমশিনার কে এম নুরুল হুদাকে আটকের সময় তাকে 'জুতার মাল' পরায় স্থানীয় জনতা। তাকে মারধরও করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়েছেন অনেকে গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, সরকার মবের বিপক্ষে।

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। পরে রাতে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
এদিকে হুদার পক্ষে যারা কথা বলছেন তাদের জন্য ‘ঘোষণা’ দিয়েছেন জনপ্রিয় এক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘হাসিনার নির্বাচন কমিশনার হুদাকে যা যেই আপ্যায়ন করা হইছে, হুদার জন্য কান্নাকাটি করা সবাইকে একই আপ্যায়ন করা হইবে। ঘোষণাটি শেষ হলো।’

রবিবার রাতে কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে এ দিন স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নুরুল হুদাকে আটক করেছে।



 


তার আগে রবিবার সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর