শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শেষ ষোলোয় পিএসজির মুখোমুখি মেসির মায়ামি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুন ২০২৫, ১৪:৪৬

৩৮তম জন্মদিনটা রাঙাতে চেয়েছিলেন লিওনেল মেসি। তবে তার দল ইন্টার মায়ামিকে সে জয়ের আনন্দ এনে দিতে পারেনি এই মহাতারকা। ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন বনে যায় ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।

ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মেসিদের শুরুটা ছিল স্বপ্নের মতো।

তায়েদো আলেন্দে ও লুইস সুয়ারেজের গোলে ৭৯ মিনিট পর্যন্ত ২–০ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিক মায়ামি। কিন্তু পালমেইরাস শেষ পর্যন্ত হাল ছাড়েনি।
৮০ ও ৮৭ মিনিটে পাউলোনিও এবং মাউরিসিওর দুই গোলে ম্যাচে সমতা ফেরায় ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ২–২ গোলে ড্র হয় ম্যাচটি।

এই ড্রয়ের ফলে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ থেকে শীর্ষে উঠে শেষ ষোলোয় জায়গা করে নেয় পালমেইরাস। মায়ামিরও সমান ৫ পয়েন্ট, তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার-আপ হয় তারা।

শেষ ষোলোয় মেসি মুখোমুখি হবে সাবেক ক্লাব পিএসজির। অন্য ম্যাচে পালমেইরাস খেলবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর বিপক্ষে।

এদিকে, ‘বি’ গ্রুপে নিজেদের আগের ম্যাচে বোতাফোগোর কাছে হেরে চাপে পড়ে গিয়েছিল পিএসজি। তবে শেষ ম্যাচে আর কোনো ভুল করেনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। সিয়াটল সাউন্ডনেসকে ২–০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় পা রাখে ফরাসি ক্লাবটি।

পিএসজির হয়ে গোল করেন খাভিচা কাভারাস্কেইয়া ও আশরাফ হাকিমি। গ্রুপের আরেক নাটকীয়তা আসে স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদের বিদায়ে। বোতাফোগোর বিপক্ষে জয় পেলেও গোল ব্যবধানে পিছিয়ে পড়ে ছিটকে পড়ে দিয়াগো সিমিওনের দল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর