শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শাবিতে ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুই ছাত্রের ৪ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৫:৩৩

শাবিতে ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হারুনুর রশিদ গ্রেপ্তার হওয়া শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার আদালতে হাজির করে তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ তথ্য জানিয়ে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, আদালত আজ ৪ দিনের রিমানড মঞ্জুর করেছেন। আমরা আসামিদের রিমান্ডে নিয়ে তাদের সাথে আরও কেউ জড়িত কি না তা খুঁজে বের করার চেষ্টা করবো।

এর আগে গত বৃহস্পতিবার (২০ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে শান্ত তারা আদনান (২৩) ও স্বাগত দাস পার্থ (২২) কে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই শাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। শুক্রবার বিকেলে ওই ছাত্রী বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থর নাম উল্লেখ করে অজ্ঞতনামা আরও তিনজনকে আসামি করা হয়।

এদিকে, ধর্ষণের অভিযোগে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর