প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৪:০৮
উইম্বলডনে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নে প্রস্তুতিটা দারুণ হচ্ছে মার্কেতা ভনদ্রোউসোভার।
চীনের কোয়ালিফায়ার ওয়াং জিনয়ুকে হারিয়ে বার্লিনে শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের এই তারকা।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটা ৭-৬, ৪-৬, ৬-২ গেমে জিতে শিরোপা উত্সব করলেন ভনদ্রোউসোভা। বার্লিনে শিরোপা জেতায় আশা প্রকাশিত র্যাংকিংয়ে বড় লাফ দেবেন তিনি।
মন্তব্য করুন: