শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বাবার মৃত্যুর পর চোখের জলও ফেলেননি প্রিয়াংকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৫, ১৫:৪১

বাবার আদরের মেয়ে ছিল প্রিয়াংকা চোপড়া। তার হাতে উল্কি করা রয়েছে ‘ড্যাডিজ লিটল গার্ল’ (বাবার ছোট্ট মেয়ে) লেখা। ২০১৩ সালে অভিনেত্রীর বাবা অশোক চোপড়া যখন মারা যান সেই শোক কাটিয়ে ওঠার আগেই মাকে নিয়ে রীতিমতো পার্টি করতে দেখা যায় প্রাক্তন বিশ্বসুন্দরীকে।

বাবার মৃত্যুর ৬ দিনের মাথায় ঘটা করে মা মধু চোপড়ার জন্মদিন উদ্‌যাপন করেন প্রিয়াংকা চোপড়া।

বাবার মৃত্যুর পর শোক পালন করেননি, কাঁদেননি পর্যন্ত! বরং মা ও দাদাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন, সে ভাবেই নাকি আবেগের বহিঃপ্রকাশ।

প্রিয়াংকার পরিবারে ছিল চার জন সদস্য— বাবা-মা ও দুই ভাইবোন। ছেলেমেয়েদের সঙ্গে বন্ধুর মতো মিশতেন অভিনেত্রীর বাবা। অভিনেত্রী নিজে জানিয়েছেন, পরিবারের বাইরে তাঁর জীবন নিয়ে।

তিনি কাজ যেতেন আর বাড়ি ফিরতেন। এভাবে চলতে থাকে ছয় মাস। নিজের মনের কষ্ট ছেলেমেয়েদের সামনে প্রকাশ করতে পারছিলেন না অভিনেত্রীর মা মধু চোপড়া। বাড়ির ভিতরের উথালপাথাল পরিস্থিতি ভালোই বুঝতে পারছিলেন প্রিয়াংকা।

মা ও দাদাকে নিয়ে সোজা ঘুরতে বেরিয়ে পড়েন। ব্রিটেনের এক নির্জন দ্বীপে চলে যান তিন জনে।
তিনি জানিয়েছেন, প্রথম কয়েক দিন পরস্পর কথা বলতে পারছিলেন না। তবে একটা সময় পর খোলাখুলি কথা বলতে শুরু করেন। তিন জনে কাঁদেন একে অপরের কষ্ট ভাগ করেন নেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর