শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ইরানে কয়টি ‘বাংকার বাস্টার’ বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৫, ১৫:২২

মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার রাতে ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর এ হামলা চালায় মার্কিন বাহিনী।

মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফোরদোতে ছয়টি বি-২ স্টেলথ বোমারু বিমান অভিযান চালায়। প্রতিটি বিমান থেকে দুটি করে মোট ১২টি ‘বাংকার বাস্টার’ বোমা নিক্ষেপ করা হয়।

অন্যদিকে, মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয় ৩০টি ‘টিএলএএম’ ক্রুজ ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক কেন্দ্রগুলো। পাশাপাশি, একটি বি-২ বিমান নাতাঞ্জে আরো দুটি বাংকার বাস্টার বোমা ফেলেছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হামলার বিষয়টি নিশ্চিত করেন।

এর কিছুক্ষণ পরই ইরানও হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে।
তেহরান বলছে, এই হামলা আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি—এনপিটি’র সরাসরি লঙ্ঘন। দেশটির পারমাণবিক শক্তি বিষয়ক সংস্থা ‘অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান’ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, যেসব স্থাপনায় হামলা হয়েছে, সেগুলোতে তেজস্ক্রিয় পদার্থ ছিল না।

ফলে বিস্ফোরণের ফলে তাৎক্ষণিক কোনো পারমাণবিক ঝুঁকি তৈরি হয়নি বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ১৩ তারিখ ইসরায়েল প্রথম ইরানের ভেতরে বিমান হামলা চালায়। এরপর থেকেই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে উত্তেজনা বাড়তে থাকে। এবার মিত্র ইসরায়েলের পক্ষে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর