শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শাহ আমানত বিমানবন্দরে ১১ লাখ টাকার ই-সিগারেট জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৫, ১২:৫৭

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট ও এর আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করেছে এনএসআই ও বিমানবন্দরের নিরাপত্তা শাখা। উদ্ধারকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১০ লাখ ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার (২২ জুন) সকাল ৬টার দিকে আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের BS-350 ফ্লাইটে চট্টগ্রামে আসা এক যাত্রীকে আটক করা হয়। তার নাম মাওলানা মোহাম্মদ আইয়ুব। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই যাত্রী কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে সকাল ৭টা ১০ মিনিটে তার লাগেজ তল্লাশি করে ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি সিগারেট কার্টিজ এবং ৩০টি সিগারেট কয়েল জব্দ করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ই-সিগারেটের মূল্য প্রায় ৪০ হাজার টাকা, রিফিল লিকুইডের মূল্য ৮ লাখ ৩৩ হাজার টাকা, কার্টিজের মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা এবং কয়েলের মূল্য ৬০ হাজার টাকা বলে জানায় কাস্টমস বিভাগ।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, অভিযুক্ত মোহাম্মদ আইয়ুবের বিরুদ্ধে এটি ছিল প্রথম অপরাধ। তাই উদ্ধারকৃত মালামাল বাজেয়াপ্ত করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, জব্দকৃত এসব পণ্যের বিপরীতে সরকার সমপরিমাণ রাজস্ব হারিয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর