শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ডেভিড লিঞ্চের চেয়ার বিক্রি হলো কোটি টাকায়

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২১ জুন ২০২৫, ১৬:২৯

হলিউডের প্রখ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ। চলচ্চিত্র ইতিহাসে সর্বকালের সেরা নির্মাতাদের একজন বিবেচনা করা হয় তাকে। জানুয়ারিতে প্রয়াত হন এ গুণী নির্মাতা। অনন্তলোকে চলে গেলেও লিঞ্চ রেখে গেছেন তাঁর অমর সৃষ্টিকর্ম।

সেই সঙ্গে ব্যবহৃত অসংখ্য জিনিসপত্র। এর মধ্য থেকে ৪৫০টি আইটেম নিয়ে বুধবার অনুষ্ঠিত হয়েছে একটি নিলাম। যেখানে লিঞ্চের ডিরেক্টরস চেয়ার (যে চেয়ারে বসে শুটিং সেটে নির্দেশনা দেওয়া হয়) বিক্রি হয়েছে ৯১ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি ১১ লাখ ৩৩ হাজার টাকারও বেশি। এ নিলামে মোট ৪২ লাখ ৫০ হাজার ডলারের জিনিস বিক্রি হয়েছে।

যার বাংলাদেশি মূল্য ৫১ কোটি ৯৯ লাখ টাকারও বেশি। নিলামটি অনুষ্ঠিত হয় ক্যালিফোর্নিয়ার পেনিনসুলা বেভারলি হিলস হোটেলে। পাশাপাশি অনলাইনেও অনেক ক্রেতা অংশ নেন।
নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে লিঞ্চের অসম্পূর্ণ একটি ছবির ১১টি চিত্রনাট্য।

‘রনি রকেট : দ্য আবসার্ড মিস্ট্রি অব দ্য স্ট্রেঞ্জ ফোর্সেস অব এগজিস্টেন্স’-এর নামের চিত্রনাট্যটি বিক্রি হয় এক লাখ ৯৫ হাজার ডলারে। দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে ‘মালহল্যান্ড ড্রাইভ’ ছবির চিত্রনাট্য; এক লাখ চার হাজার ডলারে। লিঞ্চের কালজয়ী সৃষ্টি ‘টুইন পিকস’ সিরিজের ‘নর্থওয়েস্ট প্যাসেজ’ পর্বের চিত্রনাট্য বিক্রি হয়েছে ৯১ হাজার ডলারে।

নিলামটি পরিচালনা করেছে জুলিয়েনস অকশন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাথরিন উইলিয়ামসন বলেন, ‘এ নিলামের প্রত্যেকটি জিনিস হলো একেকটি জানালার মতো, যা দিয়ে লিঞ্চের পরাবাস্তব ও আপসহীন সৃজনশীল জগতে প্রবেশ করা যাবে।

নিলামটির বৈশ্বিক সাড়া প্রমাণ করে, লিঞ্চের অবদান সংস্কৃতি অঙ্গনে কতটা গুরুত্বপূর্ণ।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর